বাংলাদেশকে রক্ষায় প্রাকৃতিক ঢাল "সুন্দরবন" - BIKRIA.COM | কালের ক্যানভাস

Mobile Menu

Top Ads


More News

logoblog

বাংলাদেশকে রক্ষায় প্রাকৃতিক ঢাল "সুন্দরবন"

Author Image Thursday, May 21, 2020

প্রাকৃতিক ঢাল সুন্দরবনঃ- প্রতিবারই ঢাল হয়ে ঝড়, ঘূর্ণিঝড়, সুপার সাইক্লোনের কবল থেকে খুলনা ও সাতক্ষীরা উপকূলসহ পুরো বাংলাদেশকে অনেকাংশে বাঁচিয়ে দিয়ে আসছে  সুন্দরবন। এসব দূর্যোগকে বুকে ধারণ করায় ব্যাপক ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়ে আসছে এই দেশের মানুষ।

সমুদ্রের প্রায় বিশাল অংশ জুড়ে থাকে এসব প্রাকৃতিক দূূূর্যোগের বিস্তৃতি। আঘাতের লক্ষ্যবস্তু থাকে দেশের বিশাল উপকূল। 

শুধু বুক পেতে সহ্য করা নয়, বরং ঘূর্ণিঝড়কে আড়াল করে প্রাকৃতিক প্রতিরোধ করেছে সুন্দরবন। যা বাংলাদেশমুখী বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগকে ভিন্নদিকে ঘুরিয়ে দেয়ার পাশাপাশি দুর্বলও করে তোলে। যার ফলে ভয়াবহতা থেকে মুক্তি পেয়ে থাকে পুরো দেশ। 

বাংলাদেশে বিভিন্ন মাত্রার ঘূর্ণিঝড় হয়ে থাকে এর কারণে অভ্যন্তরীণ গঠন পরিবর্তন হওয়া স্বাভাবিক। এই পরিবর্তন হওয়ায় ঘূর্ণিঝড়গুলোর গতিপথও পরিবর্তন হতে বাধ্য।

কিন্তু বিভিন্ন কারনে বর্তমান সুন্দরবন হুমকির মুখে, তবে সুন্দরবন যে কতোবার ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দূর্যোগের বিপযয় থেকে বাংলাদেশকে আগলে রেখেছে তার কোনো হিসাব নাই। প্রতিবারই মায়ের আঁচলের মতো বুক পেতে উপকূলীয় এলাকার মানুষ ও সম্পদ রক্ষায় ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত এ প্রাকৃতিক সৈনিক বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন।