যুক্তরাষ্ট্র এখন কোন পথে? ভারতের মহারাষ্ট্র রাজ্যের আওরঙ্গাবাদ জেলায় একটি মালবাহী গাড়ি ১৫ জনকে পিষে চলে যায়। উক্ত ঘটনায় কয়েকজন শিশুও রয়েছে বলে জানা যায়৷ আর বাকিরা ছিলো পরিযায়ী শ্রমিক। এমন মর্মান্তিক ঘটনা খুবই বেদনাদায়ক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উক্ত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এবং ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও এ ঘটনায় চরম মর্মাহত হন। তিনি বলেন- ‘মালগাড়িতে চাপা পড়ে শ্রমিক ভাই-বোনদের মৃত্যুর খবরে আমি হতবাক! আমাদের দেশ নির্মাতাদের সাথে যে আচরণ করা হচ্ছে তাতে লজ্জা পাওয়া উচিত। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। শ্রমিক ও গরিব মানুষকে এসময় অর্থ দেওয়া প্রয়োজন। ছোট এবং মধ্যবিত্ত শ্রেণির আজ সাহায্যের প্রয়োজন। সরকারের একটি উপায় বের করা দরকার। সরকার অহেতুক সময় নষ্ট করছে। অবিলম্বে প্যাকেজের ঘোষণা করা উচিত।"
এদিকে ভারতের রেলমন্ত্রী শ্রী পীযূষ গোয়াল নরেন্দ্র মোদির সাথে কথা বলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সহায়তার আশ্বাস দেন।
লকডাউনজনিত কারণে দীর্ঘদিন ধরে আটকে থাকার পরে ওই পরিযায়ী শ্রমিকরা পায়ে হেঁটে রেললাইন ধরে মহারাষ্ট্র থেকে মধ্য প্রদেশ ফিরছিলো। একসময় তারা ক্লান্ত হয়ে যাওয়ায় আওরঙ্গাবাদের কারমাড থানা এলাকায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়ে। সেখানেই আওরঙ্গাবাদ ও জালনার মধ্যে একটি মালগাড়ি ট্রেন তাঁদেরকে পিষে দিয়ে চলে যায় বলে জানা যায়।