অতিরিক্ত ওজন করোনায় বাড়াতে পারে মৃত্যুঝুঁকি! - BIKRIA.COM | কালের ক্যানভাস

Mobile Menu

Top Ads


More News

logoblog

অতিরিক্ত ওজন করোনায় বাড়াতে পারে মৃত্যুঝুঁকি!

Author Image Friday, May 8, 2020

চিকিৎসাবিজ্ঞানে বিএমআই বলে একটা বিষয় আছে। যেটি হলো মানুষের উচ্চতার অনুপাতে ওজনের আদর্শিক পরিমাণের একটি সূত্র। এ সূত্রটি প্রয়োগ করে আপনি আপনার স্বাস্থ্যের একটি মান নির্ণয় করতে পারবেন। এর মান যদি ১৮ এর নিচে হয় তাহলে আপনি অতি চিকন এবং স্বাস্থ্যহীনতায় রয়েছেন। আর এর মান যদি ১৮-২৫ এর মধ্যে হয় তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী। আর ২৫ এর উপরে হলে আপনি অতিরিক্ত মোটা। আর এর মান যদি ৪০ পার করে তাহলে স্বাভাবিক হিসেবেই আপনি মৃত্যুঝুঁকিতে পড়বেন।

কিন্ত, করোনা আক্রান্তদের ২৫ পার করলেই মৃত্যুঝুঁকি বেড়ে যায় ৩৩%। স্বাভাবিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী মানুষের শরীর করোনা ঠেকাতে যথেষ্ট পাওয়ারফুল। কিন্তু, ওজনের এরুপ অতিরিক্ততার ফলে এই শক্তি অনেক কারণে কাজ করেনা আশানুরূপ।

যুক্তরাষ্ট্রে এতো করোনারোগী মারা যাচ্ছে। এদের অধিকাংশই স্থুলকায় মানুষ। আর যুক্তরাজ্যের আইসিইউতে থাকা প্রায় ৭৩% রোগী স্থুলকায়। যারা ওজনের সমস্যায় ভুক্তভোগী। এমনিতেও যুক্তরাজ্যের প্রায় ৬৪% মানুষও এ সমস্যাগ্রস্থ। ওজনের সমস্যার কারণে মৃত্যুঝুঁকি আরো দ্বিগুন বেড়ে যায়। এর কিছু কারণ হলো -

১) অতিরিক্ত চর্বি  

অতিরিক্ত চর্বি থাকা মানে আপনার শরীরের যথেষ্ট ফিটনেস নেই। আর এর ফলে আপনার ফুসফুসের কর্মক্ষমতা কমে যায়। আমাদের শরীরের চর্বিতে থাকা ম্যাক্রোফেইজ নামক কোষ যখন অতিরিক্ত সক্রিয় হয়ে যায়, তখন এই সমস্যা তৈরি হয়। বিজ্ঞানীরা মনে করেন, এর ফলে শরীরে 'সাইটোকাইন ঝড়' তৈরি হতে পারে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার এক ধরণের প্রতিক্রিয়া। যার ফলে মানুষের মৃত্যুও হতে পারে। 

২) অক্সিজেন সরবরাহের অভাব

অতিরিক্ত ওজনের মানুষের অক্সিজেন বেশি প্রয়োজন হয়। কারণ, অক্সিজেন শরীরের প্রতিটি কোষে যায়। আর এর ফলে স্থুলকায় মানুষের চাপ বেড়ে যায়। এছাড়াও ফুসফুসের অক্সিজেন সরবরাহে কর্মক্ষমতা কমে আসে। আর ফুসফুস-ই লসিকানালীর সাহায্যে রক্তে অক্সিজেন ছড়িয়ে দেয়ার কাজ করে থাকে।        

৩) রোগ প্রতিরোধ ক্ষমতা 

স্বাভাবিকভাবেই স্থুলকায় মানুষের স্বাভাবিক মানুষের চেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। যার কারণে ঝুঁকি অত্যাধিক হয়।

এছাড়াও স্থূল দেহে রক্ত জমাট বাঁধার সম্ভাবনাও তৈরি হয়, তবে এর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে জানা যায় না। তাছাড়াও চিকিৎসাক্ষেত্রে আইসিইউতে অনেক সমস্যা হয়ে থাকে। অপেক্ষাকৃত বেশি ওজনের রোগীদের শ্বাস প্রশ্বাসে সহায়তা করার জন্য পাশ ফিরিয়ে শোয়ানো অথবা উপুড় করে শোয়ানোর ক্ষেত্রেও অনেক সময় সমস্যায় পড়তে হয় চিকিৎসকদের এবং শরীরে টিউব বা ভেন্টিলেটর প্রবেশ করানোতে অনেকসময় সমস্যা তৈরি হয়।