চুলের যত্ন বা চুল সুন্দর রাখার উপায় - BIKRIA.COM | কালের ক্যানভাস

Mobile Menu

Top Ads


More News

logoblog

চুলের যত্ন বা চুল সুন্দর রাখার উপায়

Author Image Tuesday, May 16, 2017
চুলের যত্ন বা চুল সুন্দর রাখার  উপায় 

ঘন লম্বা চুলের অধিকারিনী কে না হতে চায় ! চুল বাড়ছে না?এই বিষইয়ে কারনে আপনার মন খারাপ হচ্ছে।কিন্তু প্রতিদিনের অযত্ন-অবহেলায় এবং নানা ভুলের কারণে আমরা এই সৌন্দর্যের প্রতীকটি নষ্ট করে ফেলি ।তবে আপনার সমস্যার সমাধানের উপায় আছে আপনার হাতেই৷
শুধু মেনে চলতে হবে কয়েকটি নিয়ম৷


১ঃচুলে তেল লাগানো উচিত,চুলের ঘনত্ব দ্রুত বৃদ্ধির জন্য তেলের বিকল্প নেই। তেল চুলের বৃদ্ধিতে যতোটা ভালো কাজ করে অন্য কোনো কেমিক্যাল সমৃদ্ধ উপাদান করতে পারে না।তেল গরম করে চুলের গোঁড়ায় ম্যাসেজ করা উচিত সপ্তাহে অন্তত ৩ দিন। চুলের গোঁড়ায় ম্যাসেজ করলে চুল তারাতারি বড় হয়। এছাড়াও সপ্তাহ অন্তত ১ দিন অলিভ অয়েল,ক্যাস্টর অয়েলও আমন্ড অয়েল সমপরিমাণে চুলে লাগানো উচিত।

২ঃচুল পরিষ্কার রাখা জরুরী। অতিরিক্ত শ্যাম্পুর ব্যবহার করলে  চুলের প্রাকৃতিক তেল চলে যায়, যার কারনে চুল সহজে বড় হয় না। তাই অন্তত ১ দিন পরপর চুল শ্যাম্পু করুন।চুল শ্যাম্পু করবার পরে অথবা গোসলের পরে চুল আঁচড়ানো উচিত না। এই সময় চুলের গোঁড়া ভিজে অবস্থায় নরম থাকে, যার ফলে চুল সহজেই ছিঁড়ে ঝরে পড়তে থাকে। তাই গোসলের আগেই এবং শ্যাম্পু করার আগে অবশ্যই চুল আঁচড়ে নেয়া উচিৎ।

৩ঃঅনেকেই চুল শুকানোর জন্য গোসল শেষে ভেজা চুল তোয়ালা দিয়ে পেঁচিয়ে রাখে যা চুলের জন্য খুবই ক্ষতিকর। এতে চুলের গোঁড়া অনেক নরম হয়, যার কারণে চুল পড়া বাড়েতে থাকে। অবশ্যই চুল কখনো ঝাড়বেন  না, চুল বৃদ্ধি একেবারে কমে যাবে। গোসল শেষে ফ্যানের বাতাসে চুল ছড়িয়ে ভাল ভাবে শুকিয়ে নিন।

৪ঃ চিকন দাঁতের চিরুনি ব্যাবহার না করাই ভালো ।ঘুমানোর আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল হালকাভাবে আচড়ে নি্যে বিনুনি বা বেধে ঘুমানো ভাল। এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন এ বাঁধা সৃষ্টি হয় না।