কোন মুসলিম বিপদে পরলে, কে তার ভবিষ্যৎ জানে? - BIKRIA.COM | কালের ক্যানভাস

Mobile Menu

Top Ads


More News

logoblog

কোন মুসলিম বিপদে পরলে, কে তার ভবিষ্যৎ জানে?

Author Image Monday, March 11, 2019
মুসলিম রা এই বিষয় এ বেশ বিভ্রান্ত , যে বিষয় কি না আমাদের ঈমান এর সাথে সম্পৃক্ত । কেননা এটা আমাদের কথায়- কথায় চলে আসে এবং বিষয় টি নিয়ে অনেকেই কষ্ট পেয়ে থাকেন শুধু মাত্র বিসয় টি ভালভাবে না বোঝার কারন এ ।



# কেন জীবন এ বিপদ- আপদ আসে ?
# কেন জীবন এ বিপদ ঘটে ? 

আর আমরা যদি এই বিষয় কে ঈমান এর অংশ হিসাবে না দেখি তখন আমরা অনেক সময় বিপদ গ্রস্ত এমন কাওকে এমন কিছু বলে বশি যা কিনা তাকে আরও বেশি কষ্ট দেয়। 

যেমনঃ
* জানো কেন তোমার এমন হচ্ছে ?? কারন আল্লাহ্‌ তোমার প্রতি নারাজ ।

* আল্লাহ্‌ অমুক কে অমুক কারন এ কষ্ট দিয়েছেন এমন বলে থাকি।

আর এই বিষয় গুলোই ঈমান এর সাথে সংযুক্ত । তাই আমাদের ঠিক মত এবং ভালোভাবে বিষয় টি বুঝতে হবে ।

আল্লহুতালা বলছেন এক একটি বিপদ এগুলো  প্রত্যেক টি বিপদ পৃথক এবং একক। এগুলোর কোন টি তাদের ফল সুরূপ নয় , বরং তারা প্রত্যেকে হল আল্লাহ্‌ কর্তৃক নির্ধারিত প্রকল্পের ফল।

এমন সময় করণীয়
#  ধৈর্য ধারন করা।
 আল্লাহ্‌পাক বলছেন যারা বিপদে পরার পরে ধৈর্য ধারন করেন তাদের অভিনন্দন জানাও, কারন এক জন মুমিন এর দৃষ্ট ভঙ্গই হবে আলাদা । হয়ত যে বিপদ এর মাঝে দিয়ে যাচ্ছেন তার উদ্দেশয়  একটা যাতে আপনি  ধৈর্য ধারন  করতে পারেন, আর যদি আপনি ধৈর্য  ধারন করতে পারেন তাহলে  আপনি অভিনন্দন পাওার যোগ্য ।

# ( ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) পাঠ করা 
  যার অর্থ = 

. ‘ইন্না লিল্লাহি’, এর অর্থ, আমরা তো আল্লাহরই।

. ‘ওয়া ইন্না ইলাইহি রাজিউন’, আর নিশ্চয়ই আমরা তাঁরই দিকেই ফিরে যাব।

আমি নিজে কে মনে করিয়ে দিচ্ছি আমি কিছুরই মালিক না বরং আমি নিজেই অন্য কারো সম্পত্তি। আমি তো একমাত্র আল্লাহর তিনিই তো আমার মালিক কোন সন্ধেহ নেই আমি তারই জন্য।

আমি আপনি যে বিপদ এ থাকিনা কেন তা কখনয় চিরস্থায়ী না কারন আমি আপনি নিজেরাই চিরস্থায়ী না। আমরা নিজেরাই আল্লাহর কাছে ফিরে যাব। হয়তো আমি আপনি কখন কখন সমস্যার মধ্যে দিয়ে যাই এ জন্যই যাতে আল্লাহ্‌পাক আমাদের মনে করিয়ে দিতে পারেন যে আমরা সবায়ই আল্লাহপাক এর জন্য। 

এটা যদি আমরা মনে গেঁথে নিতে পারি তবে ধৈর্য  ধরা অনেক সহজ হয়ে যাবে। আর আমি আপনি যদি ধৈর্য ধরতে পারি তবেই আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অভ্যর্থনা পাব।

#  দোয়া  ইউনুস পাঠ।
‘লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজজলিমীন।’

আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি। অবশ্যই আমি পাপী। 

এই দোয়া পাঠ করলে আমি আপনি যে বিপদ এই পরিনা কেন , আল্লাহতালা আমাদের ডাক এ সাড়া  দিবেন। এই দোয়া পাঠে আমরা নিজেরা নিজেদের অপরাধ স্বীকারোক্তি দেই। কোন মুসলিম যদি এই দোয়া পাঠ করে তার প্রতিপালক ক ডাকে তাহলে অবশ্যয় আল্লাহতালা তার ডাকে সাড়া দিবেন।