সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা। - BIKRIA.COM | কালের ক্যানভাস

Mobile Menu

Top Ads


More News

logoblog

সুন্দর ত্বকের জন্য জাদুকরী ফর্মুলা।

Author Image Wednesday, January 13, 2016
সুন্দর ত্বকের  জন্য জাদুকরী ফর্মুলা।


সুন্দর ত্বক পেতে শুধুমাত্র ঘরে বসে কিছু টিপস আর নিয়ম মেনে চললেই হবে। সপ্তাহে ৩/৪ বার ব্যাবহারে আপনার ত্বকের উজ্জলতা বাড়বে,এবং সাথে দূর হবে বয়সের ছাপ ও দাগ। ১ মাসের মধ্যেই আপনি হবেন অকর্ষনীয় আর কোমল সুন্দর ত্বকেরঅধিকারী। সম্পূর্ণ প্রাকৃতিক উপাইয়ে সুন্দর ত্বক পাবার একটি জাদুকরী ফর্মুলা।


১ঃ গোলাপের পাপড়ির কোন জুড়ি নেই, প্রতিদিন গোলাপের পাপড়ি দুধের সর দিয়ে বেটে নিয়মিত মুখে লাগালে ত্বকের উজ্জলতা বাড়বে,এবং সাথে দূর হবে বয়সের ছাপ ও দাগ। ২ঃ আধাকাপ নিচিতে ৪ টেবিল চামচ সূর্যমুখী বা অলাবন্যময়লিভ অয়েল ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে ঐ মিশ্রণ সারা শরীরে মেখে কিছুক্ষণ রাখতে হবে ।শুখিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে গোসল করে নিতে হবে ।এতে ত্বক নরম ও মোলায়েম হবে । ৩ঃ হালকা গরম পানিতে এক চামচ হরতকি গুড়া বা ত্রিফলা গুড়া মিশিয়ে খেতে হবে । পর পর ৭ দিন এ ভাবে ১ মাস । ত্বকের উজ্জলতা বাড়বে। ৪ঃ অনেকের হাতের কনুইয়ে কালো দাগ থাকে ,দাগের উপরে পাতিলেবুর রস লাগিয়ে পাঁচ মিনিট রাখতে হবে। তারপরে বেসন, কাঁচা হলুদ ও দুধের সর এর মিশ্রণ লাগাতে হবে। এতে কনুইয়ের কালো দাগ চলে যাবে । ৫ঃ আনেকের ত্বক শুষ্ক অথবা ত্বক ফেটে যায় - গোসলের আগে বেসন এবং টক দই একসাথে মিশিয়ে সারা শরীরে মেখে কিছুক্ষণ বাদে গোসল করলে অল্প কিছুদিনের মধ্যেই ত্বক শুষ্কতা চলে যাবে।

৬ঃ মেছতা হলে সুষনি শাক ,এক চামচ চন্দন, দুই চামচ দেবদারুল ছাল পানিতে ফুটিয়ে ছেকে সেই পানিতে ১ চামচ মধু মিশিয়ে গরম অবস্থায় মুখে লাগান ।এবং এক টুকরা দারুচিনি, একটি ছোট এলাচ ও এক চামচ গুলঞ্চা পানি দিয়ে খান। ১ মাসের মধ্যেই মেছতা অনেক টা উঠে যাবে। ৭ঃ শরীরে চামরা টান টান রাখতে ও লাবণ্য বাড়াতে - দুই চামচ চালতা পাতার রস আধা চামচ নিশিন্দা ও চারটি গোল মরিচ গুড়ো পানি দিয়ে খান অথবা এক কোয়া রসুন বেটে, এক চামচ কাঁচা আমলকীর রসের সাথে মিশিয়ে প্রতিদিন একবার খেলে ত্বকের লাবণ্য সারাজীবন বজায় থাকে।