চুল পড়া বন্ধের সমাধান
ঘন ও লম্বা চুল সকলেরই পছন্দ। নারী বা পুরুষ এমন কেউ নেই যিনি চুলের সমস্যা নিয়ে ভুগছেন না। চুল ঝরে যাওয়া, রুক্ষ চুল আগা ফেটে যাওয়া, …চুলের সমস্যার লিস্টিটা বেশ বড় ! ধুলো ময়লার কারনে চুলের মারাত্মক ক্ষতি হয়। আমদের দিন-দৈনিক জীবনে তো ব্যাস্তততা লেগেই রয়েছে, তাই আমরা অল্প সময় ব্যায় করে যে ভাবে চুলের যত্ন নিব
১ঃ দারচিনি গুড়া করে নারিকেল তেলের সাথে মিশি চুলের গোড়ায় ম্যাসাজ করলেও পড়া বন্ধ হয়।
২ঃ. নারকেল তেলের সাথে জবাফুলও আমলকি ফুটিয়ে বোতলে ভরে রাখুন।গোসল করার আগে ওই তেলে চুলের গোড়ায় ম্যাসেজ করে ,১ ঘণ্টা পরেশ্যাম্পু করে ধুয়ে ফেলুন, এতে চুল পড়া বন্ধ হয়।
৩ঃ সপ্তাহে একবার অন্তত ডিমের কুসুমের সাথে ২ টেবিল চামচ অলিব
অয়েল মিশিয়ে পুরো চুলে লাগিয়ে এক ঘন্টা পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিন,এতে চুল পড়া বন্ধ হয়।
৪ঃপিঁয়াজের রস করে মাথার চামড়াতে ভাল করে ঘষে মেখে সারা রাত রেখে দিন এবং সকালে শাম্পু করে ধুয়ে ফেলুন। এটি যদি এক সপ্তাহ প্রতিদিন ব্যবহার করা হয় তাহলে চুল ঝরে না এবং নতুন চুল গজায়।
৫ঃ শুকন আমলকী রাতে আল্প পানিতে ভিজিয়ে রেখে সকালে তুল দিয়ে ঐ পানি সুধু মাথার মাসে দিতে হবে। চুলে লাগলে চুল রুক্ষ হয়ে যাবে, এটি ব্যাবহারে ভালো ফলাফল পাওয়া যাবে ।
৬ঃ সবুজ সাকসবজি, ফলমূল, কাঁচা সব্জি,দুধ এবং বেশি করে প্রোটিনযুক্ত খাবার ও প্রচুর পানি পান করুন।