ব্রণ ও ব্রণের দাগ থেকে মুক্তির টিপস

১ঃ কামলালেবুর খোসা বেটে সারা মুখে মেখে আধাঘণ্টা পরে আঙুলের ডগা দিয়ে ঘসে ধুয়ে ফেলুন।
২ঃ এক চামচ ধনে পাতার রসের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে সারা মুখে মাখলে ব্রণ এর দাগ থেকে মুক্তি পাওয়া যায়।
৩ঃ শসার ও লেবুর রস দিনে তিন-চার বার ব্রনের উপরে বা দাগের উপরে লাগালে দাগ চলে যাবে ।
৪ঃ আধা চা চামচ করে আমলকী, হরতকি ও বেরেলা এক সাথে মিশিয়ে উষ্ণ গরম পানির সাথে মিশিয়ে মুখে লাগান।
৫ঃ ব্রণ শকিয়ে গর্তের মতো হলে নিশিন্দা ও বেলপাতার রসের সাথে কর্পূর দিয়ে ব্রণ এ দিনে দুই বার লাগান ।
